Column

উদয়ের পথে ওই শুনি কার বাণী…

১. এখানে তেমন কিছু নেই।
তবে কিছু ভালোলাগার স্বার্থে, নিজের সম্পর্কে প্রকাশ নয় বরং কিছু সৃজনশীল ভালো লাগে সেই বিষয়গুলি এখানে সম্মানিত পাঠক কুলে তুলে ধরার প্রয়াসে প্রকাশ করার জন্য
আমি এ কে বোরহানউদ্দিন (১৯৭১ সালের মহান স্বাধীনতার সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল আমার। পরবর্তীতে বাংলাদেশ সিভিল সার্ভিসে( কর) কর ক্যাডারে আমি চাকরিতে ‘সরকারি কর কমিশনার’ পদে অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় রাজস্ব বোর্ডে ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি যোগদান করি এবং ৪ঠা নভেম্বর ২০১৯ সালে ‘কর কমিশনার ‘পদে অবসর গ্রহণ করি।
(akborhanuddin.com) website এ আমার প্রিয় একজন ইসলামী চিন্তাবিদ এবং কোরআনে হাফেজ এবং হাদিসের ব্যাখ্যা প্রদানকারী আল্লামা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম কর্তৃক প্রণীত এবং আমার দ্বারা সম্পাদিত “জাস্টিস ইন দ্য আই অব ইসলাম” এখানে ওয়েবসাইটে সদাশয় দর্শক ও পাঠকবৃন্দের জন্য উম্মুক্ত করলাম। আলহামদুলিল্লাহ!
আল্লাহ আমাদের সকলের সহায় হোন।

২.বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জাস্টিস ইন ডাই অফ ইসলাম, এই বইটির লেখক আল্লামা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম। ভলুম -১ হিসেবে বইটি ডিসেম্বর ২০০২ সালে প্রথম প্রকাশিত হয়। ৩৭ পৃষ্ঠার বইটি ছিল খুবই সংক্ষিপ্ত। কিন্তু বিষয়টি বেশ মাধুর্যপূর্ণ। laws in Islam Vs English laws in Bangladesh – মূল ভিত্তি হিসাবে বইটি A comparative study of the Quranic law ( Divine law) and the Penal code এর উপরে তুলনামূল সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে।
কিন্তু দ্বিতীয় সংস্করণে ৩৫৭ পৃষ্ঠার বড় কলরবে সম্পাদন করা হয়েছে।
এক্ষেত্রে বিভ্রান্তি থাকতে পারে। বিশেষ করে গুগল থেকে যে ইংরেজি ট্রান্সলেশন নেয়া হয়েছে তা বাক্যের গঠনের দিক ভুল থাকাই স্বাভাবিক।
এজন্য পাঠক সমাবেশের কাছে আমি আমার বিনীত ক্ষমাপ্রার্থী।
বইটি একটি উল্লেখযোগ্য দিক হলো
ইসলামিক ফাউন্ডেশনের ইসলামী ধ্যান ধারণার উপরে সম্পৃক্ত কয়েকজন পন্ডিত ব্যক্তিগনের মধ্যে সংবিধিদ্ধ ইসলামী আইনের অন্যতম প্রণেতা, আইনের জগতে বাংলাদেশের কৃতি সন্তান, জুরিষ্ট এবং শতাধিক আইন গ্রন্থ প্রণেতা গাজী শামসুর রহমান সহ কয়েকজনের বক্তব্য বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষায় ট্রান্সলেশন করা হয়েছে। এই অনুবাদের অধিকাংশই google থেকে নেয়া হয়েছে।
সুতরাং সেখানে ভুল থাকা স্বাভাবিক এবং ভুল আছে। আমি এ ব্যাপারে পাঠক সমাজের কাছে পুনরায় ক্ষমা চাই।
জাস্টিস ইন্ডিয়ায় অফ ইসলাম গ্রন্থপ্রনেতা মহোদয়ের অনুরোধে
আমি মসজিদে নববীতে বিগত ২১ শে মার্চ ২০২৩ খ্রি: যে কথাটি লিখেছিলাম বাংলা ভাষায় এবং ইংরেজি অনুবাদ এখানে তুলে ধরা হলো :